তেহরানে ভয়াবহ বিস্ফোরণ
তেহরানে ভয়াবহ বিস্ফোরণ
তেহরানে রোববার (১ মার্চ) ক্ষেপণাস্ত্র ও বিমান হামলার ফলে ‘ভয়াবহ বিস্ফোরণের’ শব্দ শোনা গেছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ।

২৮ ফেব্রুয়ারি ইরানের তেহরানে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের হামলায় বিস্ফোরণের পর ধোঁয়া উড়তে দেখা যায়। ছবি: রয়টার্স
সংস্থাটি জানায়, সাইয়্যেদ খানদান ও কাসর মোড়ের আশপাশের এলাকার পাশাপাশি ভানাক স্কয়ার এবং মোতাহারি সড়ক এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা যায়। এসব স্থান তেহরানের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে পরিচিত।
এর মধ্যেই ইসরাইলি সেনাবাহিনী ঘোষণা করেছে যে তারা ইরানের রাজধানীর ‘প্রাণকেন্দ্রে’ বড় ধরনের বিমান হামলা চালিয়েছে। খবর আল জাজিরার।
এদিকে, দ্বিতীয় দিনের মতো ইরানের বিমান হামলায় রোববার (১ মার্চ) সকালে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ধোঁয়া উড়তে দেখা গেছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম ডেউলি মেইল জানিয়েছে, মার্কিন-ইসরাইলি যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি নিহত হওয়ার পর তেহরান মধ্যপ্রাচ্যজুড়ে প্রতিশোধমূলক হামলা শুরু করেছে।
শনিবার দুবাইয়ের আইকনিক হোটেল বুর্জ আল আরব এবং এবং পাম জুমেইরাহতে আঘাত হানে ইরানি ড্রোন।
আর রোববার দুবাইজুড়ে বিস্ফোরণের শব্দ প্রতিধ্বনিত হচ্ছে। বিপুল সংখ্যক প্রবাসী ধনী ব্যক্তির আবাসস্থল হিসেবে পরিচিত এই নগরী নতুন করে হামলার মুখে পড়েছে।
এশিয়া ও ইউরোপের মধ্যে গুরুত্বপূর্ণ পরিবহন কেন্দ্র হিসেবে পরিচিত দুবাই উচ্চ সতর্কতায় রয়েছে, কারণ ইরান তার পাল্টা হামলা অব্যাহত রেখেছে।
খামেনি, তার পরিবারের চার সদস্য এবং অন্তত দুইজন উচ্চপদস্থ সামরিক নেতার মৃত্যুর পর ‘ইতিহাসের সবচেয়ে তীব্র আক্রমণাত্মক অভিযান’ চালানোর অঙ্গীকার করেছে ইরান।
টানা দ্বিতীয় দিনের মতো কাতারের রাজধানী দোহাতেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। প্রথমবারের মতো ওমানেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে। ইরান আগে জানিয়েছিল যে তারা ওই অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করবে, তবে উপসাগরীয় শহরগুলোর বিভিন্ন স্থাপনাতেও হামলা চালানো হয়েছে।
No comments